1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মুন্সীগঞ্জ শহরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দেয়ালে গ্রাফিতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মুন্সীগঞ্জ শহরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দেয়ালে গ্রাফিতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের জেলা শহরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে জনবহুল এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এখানকার সচেতন মহল। সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ জেলা শহরে দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি। রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশ, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, ৩৬শে জুলাই, ৭১ দেখেনি ২৪ দেখেছি, জেন-জি, সহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে এবং বৈষম্য, সহিংসতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করছি। এছাড়া গত কয়েকদিন যাবৎ জেলা শহরে থানা পৌরসদরসহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com