1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে-ফারুক-ই-আজম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে-ফারুক-ই-আজম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার

রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, নানা প্রক্রিয়ায় নানাভাবে লোকজন মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো আমরা যাচাই-বাছাই করব। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাবো না তারা বাদ পড়ে যাবেন। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তি পেতে হবে।

তিনি বলেন, আমি চট্টগ্রামে কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য আসিনি। শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে। কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত, এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি।

গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com