
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর পল্টনে কৃষক দলের কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। কৃষক দলের সভাপতি হাসান জাকির তুহিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, মোশারফ হোসেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন।