
নাটোরের বাগাতিপাড়ায় প্রায় ৩০ টি মন্দিরে সভাপতি-সেক্রেটারী সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্যের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া শাখার নেতারা।
আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার গালিমপুরে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে ব উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পুলক কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ ও সনাতন ধর্মাবলম্বীর পক্ষে সচিন মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর ডক্টর মীর নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়,নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বাগাতিপাড়া উপজেলার জামায়াতের আমীর এ কে এম আফজাল হোসেনে,উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু সহ পুরোহিত সুকুমার মুখার্জি।