1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মানুষ এতদিন ভোট দিতে পারেনি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মানুষ এতদিন ভোট দিতে পারেনি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা এই মুক্ত বাংলাদেশ বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুহূর্ত সেই পর্যন্তই মুক্ত ও স্বাধীন থাকবে। যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে পারবো। আমরাও আওয়ামীলীগের মতো শুরু করলে তাদের মতো একি দশা আমাদেরও হবে। সেই জন্য বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদেরকে মানুষের ভালোবাসা অর্জন করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ফ্যাসিবাদী হাসিনা সরকার আন্দোলনে দুই হাজার ছাত্র জনতাকে খুন করেছে। অনেকের হাত পা ছুটে গেছে। কারও মাথার খুলি উড়ে গেছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত। তাদেরকে রক্ষা করার দায়িত্বও আমাদের। আল্লাহতালা বলেছেন যে আমানতকে খেয়ানত করে সে মুমিন না। তাই এই আমানতকে রক্ষা করতে হবে। সামনে তাদের পূজা আসছে। সেখানে কোথাও যেন কোন অঘটন না ঘটে। কারো কোথাও কোনো সম্পত্তিসহ আত্মীয় স্বজনদের উপর অত্যাচার না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, অতিতে মানুষ ভোট দিতে পারেন নি। তাই সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সেই দিবে যাকে খুশি তাকে দিবে এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করবো। আগের সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য ও ঠিক করার জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে। এরা নিরপেক্ষ মানুষ, কোন দল করে না কিন্তু দেশটাকে ভালোবেসে দেশের জন্য কিছু কাজ করতে চায়। তাই অন্তবর্তী সরকারকে সহযোগিতা করার কথা বলেন।

জনসভায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম,  সহ সভাপতি আবায়দু্ল্লা মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, জেলা মহিলা দলের সভাপতি ফারহাতুন নাহার প্যারিস জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ অন্যান্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com