1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অপরাধ এবং অপরাধের মূল হোতা শেখ হাসিনা তার নির্দেশে আন্দোলনে হাজার হাজার লোকের প্রাণ গেছে। ২০১২ সাল থেকে শুরু হয়েছে এই অত্যাচার  নির্যাতন তারা প্রায় ১৬ বছর থেকে আন্দোলন করেছে তাদের প্রায় সাতশোর বেশি মানুষ গুম হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাবের হলরুমে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ে শহীদদের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ ও সাহায্য করন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন নিয়ে গেছে আয়না ঘরে গুম করেছে। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

তারা এবার আশাবাদী হয়ে উঠেছে নতুন অন্তবর্তী কালীন সরকার এই জঞ্জাল কে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুষ্ঠুভাবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটি পার্লামেন্ট তৈরি হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র  সহ সভাপতি আবায়দু্ল্লা মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ অন্যান্যরা।

পরিবারগুলোর সাথে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁওয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও পরে নিহত চারজনের মাঝে এক লক্ষ করে টাকা দেয়া হয় এবং অন্যান্য আহতদের ক্ষতি অনুযায়ী বিভিন্নভাবে ৪৫ জনের মাঝে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com