1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

খালেদ হাসান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার

আওয়ামী লীগ শাসনামলে অবৈধভাবে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রায় ৩০০ সদস্যকে চাকরিতে বহাল করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।

গত ১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাঁর প্রতিনিধির কাছে এ স্মারকলিপি জমা দেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’।

এর আগে, দুপুর এক টার দিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর চাকরিচ্যুত দুই শতাধিক সৈনিক যমুনার সামনে মানববন্ধন করেন। তাঁরা সেখানে বৃষ্টিতে ভিজে ২০ মিনিটের মতো অবস্থান করেন, পরে তিন দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন।

তাঁদের দাবিগুলো হলো, চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সব ধরনের সুযোগ-সুবিধা এবং বেতন–ভাতাসহ চাকরি পুনর্বহাল, যদি কোনো সশস্ত্র বাহিনীর চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় সে ক্ষেত্রে সরকারি সব সুযোগ সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই আইন কাঠামোর সংস্কার করতে হবে।

সহযোদ্ধার প্রধান সমন্বয়ক সাবেক সেনাসদস্য নাইমুল ইসলাম বলেন, ‘আমাদের প্রায় ৩০০ সশস্ত্র বাহিনীর সদস্যকে বিগত সরকার অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। সেই কারণে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছি, তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন, প্রধান উপদেষ্টা বিষয়টি অবগত আছেন এবং আমাদের তিনটি দাবি সুবিবেচনার মাধ্যমে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার ব্যবস্থা করবেন।

চাকরি ফেরত চান সশস্ত্র বাহিনীর ২৩০ কর্মকর্তা চাকরিচ্যুত সেনাসদস্য শরিফুল ইসলাম বলেন, গত বছর (২০২৩) সালে আমাকে চাকরিচ্যুত করা হয় অভিযোগ আমার বাবা বিএনপির ইউনিয়ন সভাপতি।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়। আমি ন্যায়বিচার প্রত্যাশা করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com