1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার

আগামী ৭ অক্টোবর (সোমবার) বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষ্যে রবিবার (২২ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রস্তুতি সভায় সিদ্ধান্ত অনুসারে ওইদিন সকাল সাড়ে নয়টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। পরে সকাল দশটায় শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি সামনের রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করবে।

উল্লেখ্য যে, প্রতিবছর অক্টোবর মাসের ১ম সোমবার বিশ^ব্যাপী দিবসটি উদযাপন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’’।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com