1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতার ১৯ তম বর্ষপূর্তি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতার ১৯ তম বর্ষপূর্তি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার

বহুল প্রচারিত গণমাধ্যম, পাঠক হৃদয়ে স্থান করে নেওয়া, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি প্রতিনিধি সম্মেলন নানা আয়োজনে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) ২০২৪ তারিখ সকাল ১০টায় ঢাকার পল্টন টাওয়ারের ৪র্থ তলায় রিপোর্টাস ইউনিটির হল রুমে, দেশের প্রায় সকল প্রতিনিধির উপস্থিতিতে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এক অভূতপূর্ব আনন্দময় পরিবেশে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা।

প্রতিনিধি সম্মেলনের অনুষ্ঠিত সভায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল এর সভাপতিত্বে বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিগণ তাঁদের মাঠ পর্যায়ের কাজের সমস্যা সম্ভাবনার অভিজ্ঞতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণকারী প্রতিনিধিদের কাজের মূল্যায়ন স্বরুপ সম্মাননা স্মারক বিতরণ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠান আনন্দমেলায় পরিনত হয়।

প্রধান অতিথি সম্পাদক সোহেল রানা তাঁর বক্তব্যে বলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সংশ্লিষ্ট সকলেই একটি পরিবার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। প্রতিনিয়ত পাঠকের চাহিদার কারণে ছাপানোর কপির সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিধিদের কাজের সমস্যা সম্পর্কে তিনি বলেন আমি আপনাদের পাশে আছি আর সম্ভাবনার বিষয়ে সকলের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com