
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির তৃনমুল নেতাকর্মীদের নিয়ে গ্রাম-কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ঠা অক্টোবর ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ভাটরা ইউনিয়নের রঞ্জয় তেঘর বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল।বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন,সদস্য সচিব আঃ হাকিম রিন্টু,উপজেলা কৃষকদলের আহবায়ক ইস্কেন্দার মির্জা মিঠু।
৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাজেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি,বিশেষ অতিথি এবং আমন্ত্রিত বিএনপির সম্মানিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আল হেলাল মন্তব্য করেন,”১৯৭২সালের সাধারণ নির্বাচন থেকে আজ অবধি আওয়ামীলীগের পাতানো নির্বাচন জনগন বুঝে গেছিল।সম্মানিত ভোটারবৃন্দ বিএনপিকে ভোট দিতে আগ্রহী।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতিদ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য তিনি আহবান জানান।”
বক্তব্য প্রদানকালে আবু বক্কর সিদ্দিক রঙিন বলেন,”আমরা দীর্ঘদিন হয়রানিমূলক মামলা হামলা ও শোষন বঞ্চনার শিকার হয়েছি।যারা আমাদের ঘড়ছাড়া করেছিল,আমরা তাদের বিচার দেখতে চাই।আপনজন ছাড়া দূরে থাকার কি কষ্ট সেটা তাদের বুঝিয়ে দিতে চাই।আঃ হাকিম রিন্টু বলেন,”আমরা ক্ষমতার কেউ অপব্যবহার করব না।আওয়ামিলীগের মতো বাহুবল দেখাব না।আমরা সবাইকে নিয়ে শান্তি ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন তালুকদার,ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিব তালুকদার।অন্যন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সরকার,আইনুল ইসলাম খান চৌধুরী,টোকেন তালুকদার,বিপ্লব আলী আকন্দ,মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক রোহান আলীসহ আরো অনেকে।