1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার

বগুড়া শিবগঞ্জের মোকামতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তৌহিদি জনতা। হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তৌহিদি জনতা।
শুক্রবার বাদ জুমা মোকামতলা বাসস্ট্যান্ডে তৌহিদি জনতার ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। আর তাঁকে সমর্থন দেয় বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এই দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের আটক করেনি। এর প্রতিবাদে সারাবিশ্বের মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। মহারাষ্ট্রের মুসলিম জনতাও প্রতিবাদ করছে। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল উত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মোকামতলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাও: আমিনূর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের প্রভাষক মাও: আব্দুল আলিম, মোকামতলা মাজার মসজিদের খতিব মোখলেছুর রহমান জিহাদী,মোকামতলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: আহমাদুল্লাহ সিদ্দিকী, মাও: সাইফুল ইসলাম (লেবু), মোকামতলা মডেল প্রেসক্লাব এর সভাপতি খালিদ হাসান প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com