1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৭ই অক্টোবরের কর্মী সমাবেশ সফল করতে দলে দলে যোগ দিন-স্বেচ্ছাসেবক দলের রিন্টু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৭ই অক্টোবরের কর্মী সমাবেশ সফল করতে দলে দলে যোগ দিন-স্বেচ্ছাসেবক দলের রিন্টু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার

আজ ৫ই অক্টোবর ২০২৪ শনিবার ৩নং ভাটরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাগরকান্দি গ্রামে নাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় গ্রাম-কমিটি গঠন ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ হাকিম রিন্টু,উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইস্কেন্দার মির্জা মিঠু,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য সাজেদুল ইসলাম তালুকদার।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ হাকিম রিন্টুসহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ।
রিন্টু বলেন,”গ্রাম-কমিটি গঠন,সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কোনো কুচক্রী মহল যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।”
আগামী ৭ই অক্টোবর নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় দলে দলে যোগদান করে কর্মী সভা সাফল্য মন্ডিত করার আহবান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com