1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হিজলায় বি এন পির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হিজলায় বি এন পির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হিজলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির হিজলা থানার সিনিয়র তিন নেতার নামে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টার সময় হিজলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। উল্লেখ্য জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় দপ্তরে ৫ জন ব্যাক্তি একটি লিখিত অভিযোগ দেন।এতে উল্লেখ করা হয়েছে উপজেলা বি এন পির আহবায়ক আলহাজ আবদুল গাফফার তালুকদার,সদস্য সচিব এডঃ দেওয়ান মনির হোসাইন ও সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন নেতৃত্বে উপজেলার জানপুর,খুন্না গৌবিন্দপুর গ্রামে হামলা লুটপাট ও ধর্ষনের অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সিনিয়র তিন নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে সদস্য সচিব এডঃ দেওয়ান মনির হোসাইন বলেন ৫ ই আগষ্ট স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য ঢাকায় অবস্থান করেছিলাম।৬ আগষ্ট ঢাকায় আনন্দ উৎসব করে বিকালে হিজলায় আসি।যা আপনারা সেদিনের সাক্ষী ছিলেন।একটি কুচক্রমহল হিজলা থানার বি এন পির সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ করিয়েছে যা আমরা প্রতিবাদ করেছি। এ সময় তিনি আরো বলেন হিজলায় উপজেলায় ৫ আগষ্টের পরে কোনো আওয়ামীলীগের বাড়ি ঘরে হামলা কিংবা লুটপাট হয়নি।তবে বি এন পির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করার চেষ্টা করলে আমরা শক্ত হাতে দমন করেছি। এ সময় বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার বলেন জানপুরের বাবুল মাতুব্বার আওয়ামীলীগের র্শীষ সন্ত্রাস ছিল।তার বিভিন্ন জেলায় বাড়িঘর রয়েছে।৫ ই আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের সংবাদ পেয়ে তার দলবল নিয়ে কিছু গরু ও চরাঞ্চলে লুটপাট করে রাতের আধারে হিজলা উপজেলা ছেড়ে চলে যায়।সেই বাবুল মাতুব্বার বি এন পির সুনাম নষ্ট করার জন্য পায়তারা করে আসছে। সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন উপজেলার বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন,যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল প্রমূর্খ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com