1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার। আইনশৃঙ্খলা রক্ষায় এবং সব ধরনের গুজব প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন উপজেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। সাংবাদিকদের পক্ষ থেকে কথা বলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু, সাংবাদিক আনোয়ার হোসেন, মিজানুর রহমান মুকুল, ইউসুফ আলী, সুলতান মাহমুদ, মেহেদী হাসান, ফরিদ উদ্দিন, প্রেসক্লাব দপ্তর সহকারী আজমির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com