1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।”
গত (২৯ অক্টোবর) মঙ্গলবার “শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে” শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন,বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ মহিলা দল, কৃষকদল, তাঁতিদল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপি’র,বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আলম তোতা, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, এ কে এম তৌহিদুজ্জামান পলাশ, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, জাকারিয়া মাসুদ, যুগ্ম আহ্বায়ক সবাইদুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, যুগ্ম আহ্বায়ক শুয়াইব আহমেদ চপল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার, আব্দুল ওহাব, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com