1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বন্ধে যুব অধিকারের অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বন্ধে যুব অধিকারের অভিযান

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার

বগুড়ায় রাজাবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বন্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে
সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি ব্যবসায়দের সাথে নানা বিষয়ে কথা বলেছেন বগুড়া জেলা যুব অধিকারের সভাপতি এস, কে সুমন। গতকাল ৩ নভেম্বর ২৪ রবিবার দুপুরে রাজাবাজারে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সচেতনতামূলক বার্তা এবং পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা চালান।এই সময় সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের নিষিদ্ধ পলিথিন ব্যাগের ক্ষতিকর বিষয় সম্পর্কে অবহিত করেন। উলেখ্যযোগ্য যে,শুক্রবার (১ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ। সরকারের এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
এই সময় এস,কে, সুমন বলেন, পলিথিন ব্যাগ পরিবেশর জন্য ক্ষতিকর এটি ১নভেম্বর বন্ধ করা হয়ে৷ এই ধারণাবাহিকতায় আমরা আজ যুব অধিকারসহ, ছাত্রসমাজ ও সচেতন নাগরিক এসেছে। এই ক্ষতিকারক পলিথিন ব্যাক সম্পর্কে আমাদের সচেতন করতে। আপনার সচেতন না হলে সামনে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো। এই সময় সচেতনমূলক বার্তা দিতে আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক নাজমুল হাসান নেহাল, গণঅধিকার পরিষদ নেতা হেলাল উদ্দিন, সদর উপজেলা যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আলামিন, নন্দীগ্রাম শাখা সদস্য সচিব সেলিম ইসলাম, শাজাহানপুর উপজেলা যুব নেতা ইমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com