1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শূন্য হয়ে গেল ইসির চার গুরুত্বপূর্ণ পদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শূন্য হয়ে গেল ইসির চার গুরুত্বপূর্ণ পদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনআইডির ডিজিকে ওএসডি করার ফলে শূন্য হয়ে গেল নির্বাচন কমিশনের (ইসি) চার গুরুত্বপূর্ণ পদ।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এনআইডি ডিজিকে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম তালুকদার, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব), নির্বাচন কমিশন সচিবালয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।ইসি কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালকের ওএসডির ফলে শীর্ষ দুই পদ শূন্য হয়ে গেছে। এ ছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিবের দুটি পদ খালি রয়েছে। এনআইডি মহাপরিচালক সচিবালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত সচিবেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

উনার ওএসডির ফলে সচিবালয়ের মোট চারটি শীর্ষ পদ খালি হয়ে গেছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।

এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com