1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বিকালে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ হল রুমে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে এ আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে গেষ্ট অফ অর্নার ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিসিকের পরিচালক অধ্যক্ষ মীর শাহে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য এ্যডভোকেট মাহফুজ মন্ডল ও দৈনিক ভোরের দর্পনের শিবগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ রুবেল।

অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক করতোয়ার মোকামতলা প্রতিনিধি নুরুল আমিন তালুকদার, জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, কিচক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দেউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন।

এসময় মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, সাংবাদিক আব্দুল বাসেদ, আতিক রহমান, সাজু মিয়া, গোলাম রব্বানী শিপন, জিএম মিজান, গোলজার রহমান, কামরুল হাসান, তাহেরা জামান লিপি, আব্দুর রহিম, শাহজাহান আলী, মিজানুর রহমান, সৈকত, সোহাগ আলী,বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ মোকামতলা মডেল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্য দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com