1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সমকালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সমকালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার

গত ১৫ই নভেম্বর দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত ‘দলিল রেজিস্ট্রিতে ৯৫ হাজার টাকা দাবির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে আব্দুল হান্নান উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,”নন্দীগ্রাম দলিল লেখক সমিতির পক্ষ থেকে সভাপতি আখতারুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল একটি বন্টন নামা দলিল রেজিস্ট্রি বাবদ ৯৫ হাজার টাকা খরচ চেয়েছে বলে উক্ত সংবাদে উল্লেখ করা হয়। তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আমি বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি যে উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এতে আমি খুব মর্মাহত এবং দুঃখিত।

কারণ নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জান উজ্জল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল আমার নিকট থেকে বন্টন নামা দলিল রেজিস্ট্রি খরচ বাবদ কোনো খরচ চায়নি বা তাদের নিকট আমার দলিল রেজিস্ট্রি করার জন্য কোনো আলোচনা হয়নি। ইহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, ইউনুস আলী ওরফে ঠান্ডু তার নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্য আমার নাম ব্যবহার করে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহা মিথ্যা ও বানোয়াট। তাই প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com