1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রথম আলো কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রথম আলো কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।বিক্ষোভকারীরা কী দাবি জানিয়ে অবস্থান নিয়েছেন– জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, তাদের দাবিটা আসলে কী, সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার নই।

গতকাল রোববারও (২৪ নভেম্বর) দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন একদল বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি।

পরে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের ছয় সদস্য আহত হন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com