1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার

ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। বুধবার (২৭ নভেম্বর) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ছাত্রশিবির ঢাকা মহানগরের কর্তৃক জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করার জন্য ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে। এ প্রজন্মকে বোকা ভাবা যাবে না। ইসলামি ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবিলা না করে চেতনা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের রক্তে শহীদের রক্ত বইছে। সে রক্ত বয়ে চলা প্রজন্মের সঙ্গে গাদ্দারি করার চেষ্টা করবেন না।তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এই বায়তুল মোকাররমেই খুনি হাসিনা মানুষ হত্যা করে ফ্যাসিবাদের সূচনা করেছিল।

সেই ধারা অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একটি পরিবারের কাছে সারা বাংলাদেশকে জিম্মি করে রাখা হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করেছে।তিনি আরও বলেন, আমরা কেউ ফেরাউন, নমরুদ বা হিটলারকে দেখিনি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছি। জুলাইয়ের গণহত্যার পর হাসিনা ও তার দোসররা ন্যূনতম কোনো অনুশোচনা দেখায়নি বরং অহংকারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, সে দেশ আর ফ্যাসিবাদকে মেনে নেবে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com