1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ডাচ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ডাচ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ মেহেদী হাসান নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার

 

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ৩০ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক শতায়ু আটচালায় ১৫০জন গরিব অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুজ্জামান খান চৌধুরী(বাদশা)।

আখতারুজ্জামান খান চৌধুরী(মুকুলের) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের সভাপতি ওয়াজিফা বেগম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাটিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান খান চৌধুরী(জাহাঙ্গীর),আবেদুর রহমান খান চৌধুরী(অ্যাপোলো),গোলাম কিবরিয়া খান চৌধুরী(জুয়েল),মাহাবুর রহমান খান চৌধুরী,মিনারুল ইসলাম পল্লব,আকরাম হোসেন(তারা)সহ আরও অনেকে।

বিগত বছরের ন্যায় এবারও ভাটরা গ্রামের বিভিন্ন পাড়া,পাশ্ববর্তী নাগড়া,খরনা,দোপুকুড়িয়া,ঝিনা,তারাটিয়া,কচুগাড়ী সহ বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করেন ডাচ সংঘ।

নেদারল্যান্ড ও বাংলাদেশের যৌথ অর্থায়নে ২০১২ সাল থেকে পরিচালিত এই সংঘ গ্রামীণ অসহায় মহিলাদের ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তা হিসেবে সাবলম্বীকরনে উল্লেখযোগ্য কাজ করে আসছে।

সংঘটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানান,”আমরা এলাকায় দারিদ্রতা দূরীকরণ ও সাবলম্বীকরন বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি।আমরা চাই সকলের প্রচেষ্টায় এ সংঘটি এগিয়ে যাক,আমরাও যেন সর্বদা সর্বোচ্চ সুবিধাবঞ্চিতদের পাশে দাড়াতে পারি।”

প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত অসহায় মানুষজন।এই কার্যক্রম অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com