1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন যাচ্ছি : মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন যাচ্ছি : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন যাচ্ছি : মির্জা ফখরুল

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতেই আমি লন্ডন যাচ্ছি।

আরো পড়ুন : মার্কিন-ভারতের আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ইসকন

তিনি বলেন, আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।

দুই সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যেই লন্ডনে এ সফরে গেলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলেও জানা গেছে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com