1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার

নয় দফা দাবি বিবেচনা করায় আগামী ৪ ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

রোববার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি বাদিউল কবীর।

বাদিউল কবির বলেন, জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। সেজন্য মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছেন বলেও জানান তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, তাদের নয় দফা যে দাবি সেগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব তবে সময়সাপেক্ষ। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদি বলেও মন্তব্য করেন তিনি।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, তাদের দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com