1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আজিমপুরে ১৮তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আজিমপুরে ১৮তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার

রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকায় নির্মাণাধীন ভবনের ১৮তলার ছাদ থেকে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

নয়ন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাহাত জানান, আজিমপুর এলাকায় নির্মাণাধীন ২০তলা ভবনের ১৮তলায় কাজ করার সময় অসাবধানবশত সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

নয়নের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মন্দরগাপাড়া গ্রামে। সে ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে। বর্তমানে সে নির্মাণাধীন ওই স্থাপনায় বসবাস করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানিয়েছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com