1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সংবিধান সংস্কার কমিটিতে ৫৯ দফা প্রস্তাবনা দেবে নাগরিক কমিটি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সংবিধান সংস্কার কমিটিতে ৫৯ দফা প্রস্তাবনা দেবে নাগরিক কমিটি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার

সংবিধান সংস্কার কমিটিকে ৫৯ দফা প্রস্তাবনা দেবে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ৫৯ দফার প্রস্তাবনা তৈরি করেছি। সেটি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদে সংবিধান সংস্কার কমিটির কাছে জমা দেব। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাসির দাবি করেন, গত ৫ আগস্ট গণরায়ের মাধ্যমে বর্তমান সংবিধান বাতিল হয়ে গেছে। এই সংবিধান আমরা এখন মানি না। ভবিষ্যতও মানব না। কারণ এই সংবিধান ফ্যাসিবাদের সংবিধান। আগামীকাল আমরা যে প্রস্তাবনা দেব, সেখানে এই বিষয়গুলো তুলে ধরব।

বর্তমান সংবিধান গত ১৫ বছরের গুম-খুনের জন্য দায়ী উল্লেখ করে নাসির বলেন, জুলাই-আগস্টে যে দুই হাজার জন শহীদ হয়েছেন, তাদের বিচারে বর্তমান সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে।বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্কার একটি সংবিধান আমরা চাই বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com