1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় জাসদের নিন্দা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় জাসদের নিন্দা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানায় জাসদ।

বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্টের পর বাংলাদেশে একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী কর্তৃক ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র জ্বালিয়ে দেওয়া, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রদান, ফেনী-কুমিল্লার বন্যা নিয়ে ভারতবিরোধী প্রচারণা, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকাকে পাপস বানানোসহ ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদান, উত্তেজনা তৈরি এবং একইভাবে ভারতীয় মিডিয়া ও ভারতের স্বার্থান্বেষী মহল কর্তৃক বাংলাদেশবিরোধী উসকানি-উত্তেজনা তৈরির ঘটনা দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের জন্য কোনো বিবেচনাতেই মঙ্গলজনক নয়।

এতে আরও বলা হয়, যখন শাসকরা দেশ পরিচালনা ব্যর্থ হয়, জনপ্রিয়তা হারাতে থাকে, রাজনৈতিক নেতারা স্বাভাবিক রাজনৈতিক পথে এগোনোর শক্তি হারিয়ে ফেলে তখনই জনগণের দৃষ্টি আসল সমস্যা থেকে ভিন্ন দিকে সরাতে, জনগণকে বিভ্রান্ত করতে ধর্মীয় কার্ড, সাম্প্রদায়িকতার কার্ড, উগ্র জাতীয়তাবাদের কার্ড খেলে। সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক, উগ্র জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশ ও ভারতের স্বার্থান্বেষী মহলের লাভ ছাড়া দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য কোনো সুফল বয়ে আনে না।

বিবৃতিতে বাংলাদেশ ও ভারতে স্বার্থান্বেষী মহল কর্তৃক উসকানি উত্তেজনা সৃষ্টির অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং রাজনৈতিক-সামাজিক শক্তির প্রতি আহ্বান জানানো হয়।একইসঙ্গে উসকানি উত্তেজনার ফাঁদে পা না দিয়ে কূটনীতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে সৃষ্ট অস্বস্তি দূর করতে উভয় দেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com