1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য বেড়েছে-তারেক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য বেড়েছে-তারেক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদমাধ্যমগুলোতে উসকানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার নিজের এক্সের এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে।আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না।

হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা-দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে। বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুই দেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি।

তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ। তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষ প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে।

দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com