1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পেলেন শিবগঞ্জের ইউএনও তাহমিনা আক্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পেলেন শিবগঞ্জের ইউএনও তাহমিনা আক্তার

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার

ব্রাহ্মনবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে শিবগঞ্জের ইউএনও পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, শিবগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাব,নিরাপদ সড়ক চাই,মোকামতলা মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ীক,সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

এর আগে গত কয়েকদিন আগে ইউএনও তাহমিনা আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় তারা, ইউএনও তাহমিনা আক্তারকে জনবান্ধন আখ্যা দিয়ে বলেন, “শিবগঞ্জ উপজেলায় এই ইউএনওকে আমরা চাই।”

উপজেলার ভরিয়া পূর্ব পাড়া গ্রামের মোহাম্মদ আলী জানান, আমি গরীব মানুষ। আমার বাড়ি আগুনে পুড়ে গিয়েছিলো। সে সময় ইউএনও স্যার খবর পেয়ে আমাদের নতুন ঘর করে দেন। আসবাব পত্র,পোষাক ও নগদ অর্থ দেন। আমরা এমন একজন জন বান্ধব সরকারি কর্মকর্তাকেই চেয়েছিলাম।

রহবল হিন্দু পাড়া গ্রামের তারা বেগম জানান, গত বছর প্রচন্ড শীতে আমরা কষ্ট পাচ্ছিলাম ইএনও মহোদয় শোনার পর আমাদের শীতবস্ত্র প্রদান করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আমি রাষ্ট্রের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। আমার এই পদোন্নতির মাধ্যমে মানুষের সেবার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমার নতুন কর্মস্থলে সাধারণ মানুষকে সঠিক সেবা যেনো দিতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com