1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে : সেলিম উদ্দিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে : সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন, অপশাসন-দুঃশাসনমুক্ত দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে। সব কিছুর জন্য জনগণের কাছেই জবাবদিহি করতে হবে।

বুধবার(১১ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানার ৫০নং ওয়ার্ডের আজমপুর এলাকায় ন্যায্যমূল্যের বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘রাজনীতি শুধু মানুষের জন্য’ কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে তার কোনো প্রতিফলন নেই। কারণ, একশ্রেণির রাজনীতির আত্মকেন্দ্রিকতা ও স্বার্থান্ধতার কারণেই আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি ঘটেছে। বিগত ৫ বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নেতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা নিজেদের অর্থেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি; সর্বোপরি আমাদের অর্জিত অর্থ সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে একটি গণমুখী রাষ্ট্রে পরিণত করতে জামায়াত বদ্ধপরিকর।

তিনি বলেন, পতিত আওয়ামী জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচারবিভাগসহ রাষ্ট্রের সব সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। সবকিছু তুলে দেওয়া হয়েছিল খারাপ লোকদের হাতে। সময় এসেছে এসব খারাপ ও অর্বাচীনদের কবর দেওয়ার। এ দেশে আর কখনো জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে।সব কিছুর জন্য জনগণের কাছেই সবাইকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের সব নির্বাচনে সৎ-যোগ্য লোকদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com