1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে আগুনে পুড়লো গোয়ালঘর ও গরু,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে আগুনে পুড়লো গোয়ালঘর ও গরু,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার

বগুড়ার শিবগঞ্জে কৃষকের বসতবাড়িতে সর্ট সার্কিটের আগুনে পুড়েছে গরু ও গোয়ালঘর। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা চকপাড়া গ্রামে  ফজলুল বারীর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। ফজলুল বারী ঐ গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

ফজলুল বারীর স্ত্রী রিক্তা খাতুন বলেন, আমরা গতরাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে ১২টার দিকে গোয়ালঘরে আগুন লেগে যায়। আমার স্বামী ফজলুর বারী গোয়ালঘরের গরু বের করতে গেলে তার  হাতের ও কপালের কিছু অংশ পুড়ে যায়। সে শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। গ্রামবাসীর প্রচেষ্টায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ধারনা করছি সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

রিক্তা খাতুন আরও বলেন, আগুণে আমাদের গোয়ালঘরসহ ৩টি ঘড় পুড়ে যায়, আগুনে পুড়ে ১টি ষাঁড় গরু মারা যায় ও ২টি গরু মারাত্মকভাবে পুড়ে যায়। এতে আমাদের প্রায় ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন সব হারিয়ে অসহায় হয়ে পরেছি।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বললেন, বিষয়টি আমি জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে ও বাস্তব অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com