1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোদাগাড়ীতে পুলিশের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোদাগাড়ীতে পুলিশের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রাজীব আলী, রাজশাহী
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার

 

রাজশাহী গোদাগাড়ী মডেল থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে মোঃ রাসেল (২২) নামের এক যুবকের কাছ থেকে ২৫,০০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গত রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) দুপুর ১২টার দিকে শাহ সুলতান মাদ্রাসা মাঠের পার্শ্বে এ ঘটনাটি ঘটেছে ।

ভুক্তভোগী রাসেল গোদাগাড়ী থানার মহিশাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী জানান, এএসআই শাহ আলম এবং এএসআই আালামিন আমাকে উলঙ্গ করে তল্লাশি করে এবং এক লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মামলার ভয় ও হুমকি দেয়। আতঙ্কে আমি ২৫ হাজার টাকা দিতে বাধ্য হই।

জানা যায়, গোদাগাড়ী মডেল থানার এএসআই শাহ আলম এবং এএসআই আল আমিন বিরুদ্ধে এর আগেও বিভিন্ন লোকজনকে ভয় ভূতি ও মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মাদকসহ আসামি ছেড়ে দেয়ার একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় একের পর এক এ ধরনের কর্মকাণ্ড করেই চলেছেন তারা।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমি এখন মিটিংয়ে আছি। এই ব্যাপারে পরে জানানো হবে ।

এএসআই আল আমিন বলেন, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তবে এ বিষয়ে এএসআই শাহ আলম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকাবাসীরা জানায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ নিয়মিত মাসোয়ারা গ্রহণ করে। যারা দিতে পারে না তাদেরকে হুমকি, ভয়, নির্যাতন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com