1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে যুব জামায়াতের নেতার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে যুব জামায়াতের নেতার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার

 

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের পৌর সভাপতি মো: রাকিব হাসানের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী নন্দীগ্রাম পৌর শহর শাখা।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি )জামায়াতে ইসলামী নন্দীগ্রাম পৌর শহর শাখার আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলীমের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি সোশাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের পৌর সভাপতি মোঃ রাকিব হাসানের একটি ভিডিও প্রচার করা হচ্ছে যাহা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো “স্বৈরাচার আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনী কর্তৃক ২০১৬ সালে বাসস্ট্যান্ড থেকে অসংখ্য লোকের মধ্য গ্রেফতার করে, চরমভাবে নির্যাতন ক্রোসফায়ারের ভয় দেখিয়ে স্বীকার উক্তি আদায় করে তৎকালীন পৌর শিবিরের সভাপতি মোঃ রাকিব হাসানের থেকে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে ভিডিও ধারন করে তৎকালীন ওসি শামিম ইকবাল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার ঘৃণ্য উদ্দেশ্যে এতদিন পর এসব মিথ্যা ভিত্তিহীন ধারনকৃত ভিডিও সোশ্যাল মিডিয়াতে নতুন করে আবারো সামনে এনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন করার যারা ব্যর্থ চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শিবিরের সভাপতির বাসা থেকে বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। যা সয়তান ও বিশ্বাস করেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি শামছুল আলম গোলাপকে গ্রেফতার নির্যাতন করে জোরপূর্বক আমিরে জামায়াতের নাম জড়িয়ে মিডিয়ার সামনে বলানোর চেষ্টা তারই অংশ মাত্র। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন একজন কর্মী এরকম ঘৃণ্য কাজের সাথে জড়িত নয়। সেটা দেশবাসীর কাছে প্রমানিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com