1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার

সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা রোধসহ বিভিন্নভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে “আমাদের প্রয়াস নিরন্তর” (আপন) এর উদ্যোগে উপজেলার পীরব গ্লোবাল মডেল স্কুলে এমন ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে এই শপথ বাক্য পাঠ করেন। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা বাল্যবিবাহ প্রতিহত করবো। নিজে বাল্যবিবাহ করবো না এবং কোথাও এমন বিয়ের খবর পেলে প্রশাসনকে অবগত করবো। আত্মহত্যার মত জঘন্যতম কাজ করবো না। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করবো।

অনুষ্ঠানে “আমাদের প্রয়াস নিরন্তর” (আপন) এর সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি সমাজ থেকে দূর করতে হবে। পারিবারিক সমস্যার অন্যতম একটি কারণ বাল্যবিবাহ। এভাবে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আপন এর মতো পদক্ষেপ নেয় তাহলে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বিশিষ্ট শিল্পপতি ও অত্র বিদ্যালয়ের সহ- সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, পরিচালক শফিক সরদার, প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন সহ বিভিন্ন শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com