
স্বপ্নসিঁড়ি মানবকল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে কাহালু রেলওয়ে বটতলায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। উক্ত ফাউন্ডেশন এর লক্ষ্য মানুষের প্রয়োজনে রক্ত সহজে যেন পেতে পারে এই জন্য এই ক্যাম্পিং টি তারা আয়োজন করে। তারা আরো বলে তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন সামাজিক কাজে তারা কাজ করে থাকে ফ্রি কম্পিউটার ট্রেনিং , বৃক্ষরোপণ ,ফ্রি ব্লাড গ্রুপিং ,এতিম বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব ,উপবৃত্তি প্রদান, বন্যার্তদের পাশে দাঁড়ানো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ন আহবায়ক মুরাদ হাসান, সাবেক যুগ্ন আহবায়ক জুবায়ের আলম জাহেদ, উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মিশকাত জাহান সোমা, সাবেক সদস্য সচিব নাসিত আহমেদ, সদস্য সাদিয়া আক্তার, আবু সিয়াম, মুক্তা আক্তার মল্লিকা, মেহজাবিন, মিনহাজ হোসেন, মোহিনী আক্তার, জান্নাতুল, মোঃ হানিফ সহ স্বপ্নসিঁড়ি মানবকল্যাণ ফাউন্ডেশন এর সদস্যগণ উপস্থিত ছিলেন।