1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোকামতলা ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৩ টায় মোকামতলা বন্দরস্থ মেহের আলী সুপার মার্কেটে এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী মোকামতলা ইউনিয়ন শাখার আমীর মাও: শামছুল আলমের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা জামায়াতের সূরা সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতাল ও ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপক আনিসুর রহমান। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ.ন.ম আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আছার উদ্দিন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, মোকামতলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হায়দার আলী, ব্যবসায়ী মিজানুর রহমান রায়হান, মোতাসিন বিল্লাহ, শিক্ষক ফজলে এলাহী মিলন, চিকিৎসক ইকবাল হোসেনসহ মোকামতলা ইউনিয়ন জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com