1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোনো নারী নিপীড়ন বরদাশত করা হবে না : জাতীয় নাগরিক পার্টি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোনো নারী নিপীড়ন বরদাশত করা হবে না : জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৪ বার

নারীদের ওপর কোনো সহিংসতা বা নিপীড়ন বরদাশত করা হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নারীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। 

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি।

বিবৃতিতে নাগরিক পার্টি বলেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে হয়রানি করেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী। শাহবাগ থানায় গ্রেপ্তার থাকা অবস্থায়ও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপরও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানা চাপ দেওয়া হয়। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।বিবৃতিতে আরও বলা হয়, মাগুরায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া অনলাইনে জাতীয় নাগরিক পার্টির নারী নেতারা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নারী নেতা-কর্মীরা পতিত ফ্যাসিবাদীদের মাধ্যমে প্রতিনিয়ত সাইবার হয়রানির শিকার হচ্ছেন।

নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে। নারীদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বদ্ধপরিকর। নারীদের ওপর কোনো সহিংসতা কিংবা নিপীড়ন বরদাশত করবে না এনসিপি।

নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোয় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি বলেছে, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com