1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬১ বার

 

বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার বাদ আসর মাটিডালী বিমানমোড়স্থ হোটেল প্যারাডাইস রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেটার মুশফিকুর রহিমের গর্বিত পিতা আলহাজ্ব মাহবুব হামিদ তারা, বগুড়া শহর বিএনপি’র নির্বাহী সদস্য সাইদুজ্জামান হীরা, জেলা যুবদলের সম্পাদক মন্ডলী সদস্য গোলাম মোস্তফা সোহাগ, দৈনিক দুরন্ত সংবাদ এর বার্তা সম্পাদক রিয়াসাত মামুন মৌসুম, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, বগুড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান, এএসআই আহমদ আলী, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তাদের লেখনীর মধ্য দিয়েই সমাজের বাস্তব চেহারা প্রস্ফুটিত হয়। সমাজের ভাল মন্দ লেখনীর মাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের দায়িত্ব। প্রকৃত সাংবাদিকরা কোন হুমকি ধামকিতে ভয় পায়না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সমাজ থেকে অন্যায়, অপরাধ, অবিচার ও দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব। জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে যারা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখে তারা প্রকৃত সাংবাদিক। আর প্রকৃত সাংবাদিকরা কখনো অপরাধীদের হুংকারে ভয় পায় না। আপনারা নির্ভয়ে লিখবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি, থাকবো।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক গোলজার রহমান, সদর উপজেলা সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন। সাংবাদিক শাফায়াত সজলের সঞ্চালনায় রসুল খন্দকার ও ইমন শেখের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক কাওসার সিয়াম, সিনিয়র সাংবাদিক ও সদর উপজেলা সাংবাদিক ফোরামের ধর্মীয় সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নিবির, প্রচার সম্পাদক রিপন মিয়া, সদস্য জুয়েল রানা, এনামুল হক, রকি হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ। দোয়া শেষে উপস্থিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com