
বগুড়ার নন্দীগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১ম ধাপে অসহায় ও দরিদ্রদের মাঝে যাকাত প্রদান করা হয়েছে।
১৭ ই মার্চ (সোমবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নন্দীগ্রাম উপজেলার (২০২৪-২০২৫) অর্থবছরে সরকারী যাকাত ফান্ড হতে ১৭ জন অসহায় ও দরিদ্রদের মাঝে সর্বমোট ৯৮,৮০০/- (আটানব্বই হাজার আটশত) টাকা যাকাত প্রদান করা হয়েছে। যাকাত প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা যাকাত কমিটির আহ্বায়ক মোছাঃ লায়লা আঞ্জুমান বানু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, মডেল কেয়ারটেকার শামীম হোসেন প্রমুখ।