
দুপচাঁচিয়ায় যথাযোগ্য মর্যাদায় ২০২৫ পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গতকাল বুধবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে শহরের হাবিবুর রহমান সাথী অডিটোরিয়াম নিকটবর্তী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট জনাব শাহরুখ খান। এরপর উপজেলা ভূমি কমিশনার লিজা আক্তার বিথী পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য উপজেলা বি এন পির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত