1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় মুসল্লিদের বাধায় একটি নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। এ ক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মর্মে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ‘আপন দুলাল’ নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল বলে জানা গেছে।

পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, গতকাল ৩ এপ্রিল ১০টায় গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে “আপন দুলাল” নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে। নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলার সৃষ্টির আশঙ্কায় উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করার জন্য নিষেধ করলে নাটকে অংশগ্রহণকারীরা তাদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা হতে বিরত থাকে।

প্রকৃতপক্ষে, এখানে মঞ্চ ভাঙার কোনো ঘটনা ঘটেনি। নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা হতে বিরত থাকে।

কিন্তু কিছু কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। তাছাড়া সংবাদপত্রসমূহে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানান।

বিষয়টি রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com