1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেল দুটি গরুসহ ঘরবাড়ি , ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষেরও বেশি - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে আগুনে পুড়ে গেল দুটি গরুসহ ঘরবাড়ি , ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষেরও বেশি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার

বিপুল রায়.কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ ইউনিয়নে ৬ নং ওয়ার্ড ভাঙ্গামোড় নওদাবস গ্রামে আগুন লেগে দুইটি গরুসহ একটি বাড়ি পুড়ে গেছে।  আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে পরিবারটি

শনিবার সন্ধ্যা ৬ঃ২০ মিনিটের দিকে নওদাবাস ইটভাটা সংলগ্ন হোসেন আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন এ খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে ভূতি ধোয়া দেন হোসেন আলী। সেই আগুন থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। বিদ্যুতের তারের সাথে আগুন লেগে গেলে নিমিষের মধ্যে পুড়িয়ে যায় বাড়িটি। এতে প্রায় আট লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন এলাকাবাসী। প্রতিবেশী মোজাম্মেল হক জানান, হঠাৎ করে বাড়ি থেকে দেখি আগুন দেখা যায় আগুনের তীব্রতায় বিদ্যুতের তারে পুরো বাড়িটি খুবই তাড়াতাড়ি পুড়ে গেল দুটি গরু একটি ছাগল সহ হাঁস মুরগি। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর আমরা সকলে বালুর বস্তা ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এতে পাশের বাড়িগুলোতে আগুন লাগেনি।এমতাবস্থায় পরিবারটিকে আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com