1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বি"ক্ষো"ভ মিছিল ও সমাবেশ - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বি”ক্ষো”ভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার

মোঃ জাকারিয়া হোসেন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বি”ক্ষো”ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১১.৩০ মিনিট ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনগণ বাসস্ট্যান্ডে সমবেত হয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করেন। বিক্ষোভে অংশ নেওয়া এ সময় বক্তারা বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে প্রতিহত করতে হবে এবং ইসরাইলি সকল পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীকে রুখে দিতে হবে।  

 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজিজুর রহমান সরকার স্বপন, মাওলানা ওমর ফারুক ফারুকী , মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা আশফাকুর রহমান জাওহারী, মাওলানা এস এম মনিরুজ্জামান, মাহফুজুর ইসলাম কিরণ, রোকনুজ্জামান রোকন, ইয়াকুব রহমান শ্রাবণ, হাসান মাহমুদ জয়, ওয়াসি, আলামিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সর্বসাধারণ বৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com