1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দখলদার ইস/রাই/লের বিরুদ্ধে নাগেশ্বরীতে বিক্ষোভ অনুষ্ঠিত - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দখলদার ইস/রাই/লের বিরুদ্ধে নাগেশ্বরীতে বিক্ষোভ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার

বিপুল রায় ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে দখলদার ইসরাইলের হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ই মার্চ নাগেশ্বরী কলেজ মোড় হইতে জামায়াতে ইসলামী নাগেশ্বরীর নেতৃত্বে বিকেল পাঁচ ঘটিকার সময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় হইতে বাসস্ট্যান্ড হয়ে বলদিটারি মোর থেকে পুনরায় কলেজ মোড় গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে। পরে কলেজ মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, পৌর আমীর মাওলানা মকবুল হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যেলাল হোসেন সহ বিভিন্ন স্তরের তৌহিদী মুসলিম জনতা।

মাওলানা শহিদুল ইসলাম বলেন অবিলম্বে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করতে হবে, সরকারি নির্দেশনায় ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে, এছাড়াও মুসলমানদের উপরে যুদ্ধ ঘোষণা করলে সকল মুসলমানদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে করার জন্য আহ্বান জানাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com