1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফি/লি/স্তি/নে গণ/হ/ত্যা/র প্রতিবাদে কাহালু উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফি/লি/স্তি/নে গণ/হ/ত্যা/র প্রতিবাদে কাহালু উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে কাহালু উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিল শেষে কাহালু বাজার রেলওয়ে বটতলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাহিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুর রহমান সবুজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।

আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শহীদুল্লাহ, জেলা ছাত্র শিবিরের (পশ্চিম) সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, প্রভাষক আব্দুল মোমিন। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা তরবিয়াতের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, জামায়াত নেতা মাওলানা ফেরদৌউস আলম,  হাফেজ সাইফুল ইসলাম নজরুল, ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম কুদ্দুস, উপজেলা ছাত্র শিবিরের (উত্তর) সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

অপর দিকে দুপুরে গণহত্যার প্রতিবাদে কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করার পর কাহালু চারমাথা রেলগেট বটতলায় এসে সেখানে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম রেজাউল আখলাক, উপাধ্যক্ষ মিল্লাত হোসেন। উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক মহররম আলী, মামুন-উর-রশিদ, ইয়াছিন আলী মন্ডল, সামছুল আলম, শাহজাহান আলী, প্রভাষক আব্দুল মোমিন, রুহুল আমিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com