1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অবিলম্বে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানে ব্যবস্থা নিন- বাংলাদেশ কংগ্রেস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অবিলম্বে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানে ব্যবস্থা নিন- বাংলাদেশ কংগ্রেস

মোঃ সজীব হোসাইন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার

অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরোচিত হামলা বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান করতে জাতিসঙ্ঘের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দুটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের মধ্যমে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার সমাধান হতে পারে বলে দলটির পক্ষ থেকে মতামত প্রকাশ করা হয়েছে। অবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবীতে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে আদি ফিলিস্তিন ভূখন্ডের সমুদয় জমি সমতার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে বন্টন করে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।

আজ ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা বাংলামোটরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, মানুষ সভ্যতার চরম শিখরে উঠলেও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দশকের পর দশক মানবেতর জীবন-যাপন করা ফিলিস্তিনিদের দুঃখ কেউ দেখেনা। পরাশক্তিগুলি কথায় কথায় গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ালেও ইসরাইলী বর্বরতার ক্ষেত্রে নীরব। উল্টো তারা ইসরায়েলকে ফিলিস্তিনিদের প্রতি সব ধরণের অমানবিক আচরণ ও বর্বরতায় সহযোগিতা করে। পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বাংলাদেশ কংগ্রেসের বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিদেরকে মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। ফিলিস্তিনের প্রতি জাতিসংঘ বা বিশ্বের পরাশক্তিগুলি সঠিক দায়িত্ব পালন করছে না। এমনকি মুসলিম বিশ্বের সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। তবে যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে নয়, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে। ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা প্রতিরোধ গোষ্ঠিগুলোকেও তাদের কৌশল পরিবর্তন করতে হবে। শিক্ষা, প্রযুক্তি জ্ঞান, অর্থনীতি ও সামরিক শক্তিতে ফিলিস্তিনিদের পক্ষে থাকা দেশ ও প্রতিরোধ গোষ্ঠিগুলোকে ইসরায়েলের চেয়ে উন্নত হতে হবে।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য মোহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, শ্রমিক নেতা সেলিম রেজা বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com