1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার

বগুড়ার শিবগঞ্জে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিবগঞ্জ বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রাতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠন আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছে।

এদিকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বাংলা নতুন বছর বরণ করতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব এর নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। তাদের আয়োজনে ছিলো বাঙালি জাতির ঐতিহ্য পহেলা বৈশাখের পান্তাভোজ, বর্ণাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com