1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো: সাবেক এমপি মোশারফ হোসেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো: সাবেক এমপি মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন বলেছেন, ভোট নিয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। বিগত ১৭ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা আমাদের পছন্দমতো ভোট দিতে পারিনি। এখন দিন বদলের সময় এসেছে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো।
গতকাল সোমবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাঠান বৈশাখী মেলার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে আগেও ক্ষমতায় এসেছে এবং আগামীতেও জনগণের ভোটেই ক্ষমতায় আসবে।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সুশান্ত কুমার শান্ত, হাসেম আলী, আব্দুল হাকিম, রেজাউল করিম, মাসুদ রানা মজিদ, আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মুমিন, মেহেরুল ইসলাম, কুদ্দুস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com