1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কর্মীদের ভালোবাসায় সিক্ত নন্দীগ্রাম উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কর্মীদের ভালোবাসায় সিক্ত নন্দীগ্রাম উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার

মোঃ মেহেদী হাসান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলা ও পৌর কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৮ইএপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের কমিটি ঘোষণার পর উৎসুক কর্মীদের ভালোবাসায় সিক্ত হন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। এসময় কৃষকদল সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু ও সাধারণ সম্পাদক আঃ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান কৃষকদল নেতা আব্দুল আহাদ রাজিব,মাসুদ রানা মুকুল,আব্দুস সালাম,ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিএনপিভক্ত উৎসুখ জনতা।

কৃষকদলের কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নব-নির্বাচিত সভাপতি মিঠু জানান,”এই জনতায় আমার প্রান,বিএনপির আসল শক্তি।আজকের কৃষকদলের সম্মেলনের মাধ্যমে আমাকে উপজেলা সভাপতির দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা  জানাই আমার নেতা,আমার অভিভাবক কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ ভাই,জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক এনামুল হক সুমন ভাইয়ের প্রতি।আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।”

উপজেলা কৃষকদলের সঠিক নেতৃত্ব খুজে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেচ্ছা বিনিময় করতে আসা কৃষকদলের কর্মীবৃন্দ ও সাধারণ জনতা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com