1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার

বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় ইছামতী নদীর পাড় ঘেঁষা আবাদি জমি থেকে অবৈধভাবে একটি চক্র রাতের আঁধারে নিয়োমিত মাটি কাটার অভিযোগ উঠেছে।
নদীর পাড় রক্ষা এবং আশপাশের আবাদি জমি রক্ষার্থে এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সরকারি ভুমি কমিশনার দপ্তরে লিখিত অভিযোগ করলেও সাময়িক ভাবে মাটি কাটার কাজ বন্ধ থাকে। কিন্তু নিয়োমিত প্রশাসনের তদারকি না থাকায় চক্রটি রাতের আঁধারে মাটি কেটেই ছলছে। অভিযুক্ত এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ চলমান আছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মহিষাবান এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক,আদুল মন্ডলের ছেলে ইউনুছ আলী এবং দছি মন্ডলের ছেলে রাজা মন্ডল সহ কয়েকজনের একটি চক্র ঐ এলাকার ইছামতী নদীর পাড় ঘেঁষা আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছেন। এতে করে আশেপাশের আবাদি জমি ধসে যাওয়া সহ বিভিন্ন হুমকির মুখে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইছামতী নদীর প্রবাহ স্রোতকে বাঁধা দিয়ে রাস্তা করে মাটির কাটার কাজ চলমান আছে।
এলাকাবাসীর অভিযোগ, যারা মাটি কাটার কাজ করছেন তাদের বাঁধা দিতে গেলে প্রাণনাশ সহ বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন। এবিষয়ে প্রশানকে অবগত করলে তারা কিছু সময় কাজ বন্ধ রাখেন। পরবর্তীতে তারা কৌশলে রাতের আঁধারে এখনো মাটি কাটার কাজ করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে অভিযুক্ত রাজার মন্ডলের সাথে কথা বললে তিনি জানায়, আমি আর ওগুলোর মধ্যে নেই। আপনারা যা ইচ্ছা তাই করেন।
এবিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকাবাসী অভিযোগ দেয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু অভিযুক্তরা যদি আবারো মাটি কাটার কাজ চালান তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com